শিবপুরে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে তামান্না আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার কুন্দারপাড়া বিলপাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তামান্না আক্তার কুন্দারপাড়া বিলপাড় এলাকার মনির মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী ইটনা উত্তরপাড়া গ্রামের হারুন মিয়ার মেয়ে।
শিবপুর মডেল থানার উপ পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, দুপুরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করার পরও দরজা খুলছিলেন না গৃহবধূ তামান্না আক্তার। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে শিবপুর থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত তামান্নার বড় ভাই মাসুদ মিয়া অভিযোগ করে বলেন, আমার বোন ফোন করে আমাকে জানায় গতকাল শুক্রবার থেকে তার ওপর মানসিক অত্যচার করছিলেন তার শাশুড়ি। ফোন করে তামান্না অত্যচারের কথা জানিয়ে তাকে মেরে ফেলার আশংকার কথা জানিয়েছিলেন ভাই মাসুদকে।
এ ঘটনায় স্বামী মনির মিয়াসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর