শিবপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে ১০৮০তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার ব্যবস্থাপনায় ও শিবপুর উপজেলা স্কাউটস কমিটির সার্বিক সহযোগিতায় ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন ভূইয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর উপজেলা স্কাউট কমিটির কমিশনার ও শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান খান, স্কাউট কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, শিবপুর উপজেলা স্কাউট কমিটির সহকারী কমিশনার ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার মাজহারুল হক শাহীন, সহকারী কমিশনার কামাল হোসেন ও স্কাউট লিডার মোঃ কামাল হোসেন প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে কোর্স লিডার ও এএলটি পারভীন আক্তারের সাথে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এএলটি ও প্রধান শিক্ষক আক্রাম হোসেন সরকার, উড ব্যাজার মমতাজ শাহীন, উড ব্যাজার মীর মুজাহিদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর