শিবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে তিন সন্তানের জননী রিমা (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানার পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যোশর ইউনিয়নের হাজীবাগান এলাকার বাবুল মীরের ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত রিমা বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন শিশু সন্তান রয়েছে। পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ ও এলাকাবাসী। নিহতের স্বামী বাবুল মীর উপজেলার যোশর ইউনিয়নের হাজীবাগান এলাকার হজরত আলী মীরের ছেলে। ঘটনার পর থেকে স্বামী বাবুল মীর পলাতক রয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কোনো একসময় স্বামী বাবুল তার স্ত্রীকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। শিশু সন্তানরা ঘরে প্রবেশ করতে না পেরে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এসে ঘরে তালা ঝুলানো অবস্থায় দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়।
পরে ইউপি সদস্য ও এলাকাবাসী তালা ভেঙ্গে ঘরে গিয়ে রিমাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে রাত ৯ টার দিকে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। ঘাতক বাবুল মীরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
প্রতিবেশীরা জানান, গৃহবধূ রিমার অন্য কারো সাথে ফোনে কথা বলা নিয়ে প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো এরই জের ধরে হয়তো রিমাকে হত্যা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর