শিবপুরে ইউএনওসহ ২৭০ জনের করোনা প্রতিরোধক টিকা গ্রহণ
১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচীতে সাড়া দিয়ে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বুধবার (১০ ফেব্রুয়ারী) চতুর্থদিনে করোনা টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, মিডিয়াকর্মীসহ মোট ১৩০ জন করোনা টিকা গ্রহণ করেন।
রবিবার (৭ ফেব্রুয়ারী) প্রথমদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা প্রতিরোধক টিকাদান কেন্দ্র উদ্বোধন করার পর ৩৯ জন, দ্বিতীয় দিন ১০ জন, তৃতীয়দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূইয়া রাখিলসহ ৯০ জন টিকা নেন। এ নিয়ে সর্বমোট ২৭০ জন করোনা টিকা নিয়েছেন।
করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, নরসিংদী টাইমসকে জানান, করোনা টিকা গ্রহণ করার পর কোন প্রকার সমস্যা বোধ করেননি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ৪০ বছরের উপরে সবাইকে এই টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, শিবপুরে করোনা প্রতিরোধক টিকা সাধারণ মানুষ নির্বিঘেœ গ্রহণ করছে। উপজেলার মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, পুলিশ, শিক্ষকসহ সকল শ্রেণি ও পেশার মানুষ করোনা টিকা আনন্দ চিত্তে গ্রহণ করছে। তিনি উপজেলার ৪০ বছরের উপরে নারী পুরুষ সবাইকে রেজিস্ট্রেশন পূর্বক টিকা গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর