আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী, সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম আর নেই
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও নরসিংদীর শিবপুর আসনের সংসদ সদস্য আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ঢাকার সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মরিয়ম বেগমের ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান জানান, মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডে তাদের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে।
মরিয়ম বেগমের জন্ম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। কর্মজীবনে তিনি ঢাকা কলেজ ছাড়াও আরও অনেক কলেজে পড়িয়েছেন। কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।
অধ্যাপক মরিয়ম বেগম ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা কলেজ এর অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। এর পূর্বে তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। অধ্যক্ষ থাকাকালীন তিনি অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য হলেও ব্যবহারে ছিলেন অমায়িক ও মাতৃসূলভ। নিজ প্রচেষ্টায় তিনি ঢাকা কলেজে অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার মৃত্যুতে ঢাকা কলেজ পরিবার শোক প্রকাশ করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর