শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে সব্জি বাগান কেটে ফেলার অভিযোগ
০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাহাউদ্দীন মোল্লা নামে এক কৃষকের ১৫ শতাংশ জমিতে রোপন করা সব্জি বাগানে ফলন ধরা অবস্থায় লাউ ও মিষ্টি কুমড়া গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ফেব্রুয়ারি) কোনো একসময় উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় ২০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কৃষক বাহাউদ্দীন মোল্লা জানান, আমার বাড়ির পাশে ১৫ শতাংশ একটি পুকুর পাড়ে সব্জি বাগান করি। এরই মধ্যে গাছগুলো ফলন উপযোগী হয়ে ছিল। সোমবার সকালে আমার পরিবার সহ বেড়াতে যাই সেখান থেকে বিকালে বাড়িতে এসে দেখি কে-বা কারা আমার এই ক্ষতি করে দিয়েছে। বাহাউদ্দীন মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী চাচাতো ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর