শিবপুরে ডিবির হাতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ জন গ্রেফতার
২০ জানুয়ারি ২০২১, ০৬:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) শিবপুর থানা এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর থানার ভেলানগর পশ্চিমপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে মোঃ নাদিম মিয়া (২৮), শিবপুর থানার দুলালপুর এলাকার শামসুজ্জামানের ছেলে সোহরাব হোসেন (৩০), জয়নাল আবেদিনের ছেলে মাজহারুল ইসলাম (২৫) ও রেনু মিয়ার ছেলে আলামিন মিয়া( ৩১)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবির এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স। এসময় নাদিম মিয়াকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক স্থান থেকে বাকী তিনজনকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর