শিবপুরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আফছার উদ্দিন ভূইয়া'র মৃত্যুবার্ষিকী পালন

১৯ জানুয়ারি ২০২১, ০৫:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম


শিবপুরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আফছার উদ্দিন ভূইয়া'র মৃত্যুবার্ষিকী পালন

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ও হাজী আফছার উদ্দিন ভূইয়া ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক হাজী আফছার উদ্দিন ভূইয়ার ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে ওই মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন। ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি কাজল ভুইয়া, শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া ও মজিবুর রহমান মিলন ভূইয়াসহ টেকনোলজি ইনস্টিটিউট ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



এই বিভাগের আরও