শিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ
১৫ জানুয়ারি ২০২১, ০৪:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান ও ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত ৯টায় উপজেলার আড়ালী আবাস প্রকল্পে বসবাসকারী শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের জন্য ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাকসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান উপজেলার দুলালপুরের মুচি পাড়ায় হিন্দু সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেন। উল্লেখিত স্থান ছাড়াও ইউএনও অর্ধরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তার মোড়, হাটবাজার ও বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন।
ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, যারা প্রকৃত শীতার্ত দুস্থ তারা শীত বস্ত্রের অভাবে রাতে কষ্ট করে। ফলে নিজে বাড়ী বাড়ী ও বিভিন্নস্থানে গিয়ে এমন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। যাতে তারা শীতের কষ্ট থেকে মুক্তি পায়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর