শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন
২৬ ডিসেম্বর ২০২০, ০৭:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
মোমেন খান:
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী নরসিংদীর শিবপুরের বীর মুক্তিযোদ্ধা এম তোফাজ্জল হোসেন সরকারের দাফন কার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ২:৩০ মিনিটে বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নমাজের পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক ও শিবপুর মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও শিবপুর মডেল থানার পুলিশ রাষ্ট্রিয় মর্যাদা দেন।
বিশিষ্ট শিক্ষাবিদ এম তোফাজ্জল হোসেন সরকার উপজেলার বাঘাব ইউনিয়নের বিরাজনগর গ্রামের বাসিন্দা ছিলেন। ২৫ ডিসেম্বর রাত ৮:৪৫ মিনিটে ঢাকার বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ বহু গুনগ্রাহী রেখে যান।
মরহুম তোফাজ্জল হোসেন সরকার শিক্ষা জীবন শেষে বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়, হাজী আফছার উদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তিতে তিনি টেলিফোন শিল্প সংস্থায় মহা-পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিরাজ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে তিনি বিরাজ নগরে মিলন মজলিশ ক্লাব নামে একটি সংগঠন করেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম, বাঘাব ইউপি চেয়ারম্যান মো: তরুন মৃধা প্রমূখ। নামাজের জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর