শিবপুরে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ে মনজুর এলাহী
৩০ নভেম্বর ২০২০, ০৫:৫৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী। তিনি প্রতি সপ্তাহেই শিবপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করাসহ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের পিতা মো: নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও কবর জিয়ারত করেছেন। রবিবার (২৯ নভেম্বর) উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সকল অংগসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দড়িপুরা গ্রামে শোকাহত ছাত্রদল নেতা আলমগীর হোসেনর বাড়ীতে যান। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করাসহ তাদের খোঁজখবর নেন। মো: নুরুল ইসলাম গত ২৬ নভেম্বর ইন্তেকাল করেন।
এছাড়া উপজেলা মৎসজীবীদলের সভাপতি জাহাঙ্গীরের স্ত্রীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসময় শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান আকাশ, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুব খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, টিটু মৃধা, জয়নগর ইউনিয়ন যুবদলের আহবায়ক হারুন মিয়া, ছাত্রদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক উসমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডা: সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার