শিবপুরে পিকআপ ভ্যানের চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু
২৪ নভেম্বর ২০২০, ১২:৪৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের চাপায় শফিকুল ইসলাম (৩২) নামের এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজিটির চালকসহ আরও পাঁচজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চন্দনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলার পাঁচদোনা এলাকার একটি টেক্সটাইল মিলের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে ওই সিএনজিটি আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটির চাপায় ঘটনাস্থলেই ওই সিএনজির যাত্রী শফিকুল ইসলাম নিহত এবং চালকসহ পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় আহতরা হলেন, মাসুদ মিয়া (৩৫), মাহমুদুল হাসান (২৮), মো. রাশেদ (২৭), মো. হান্নান (৩৫) ও জহিরুল ইসলাম (৪৫)। আহত এই পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পলাতক।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার