রায়পুরায় গৃহবধু হত্যার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন
২১ জুলাই ২০১৯, ০২:১১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর রায়পুরায় স্বামী কর্তৃক স্ত্রী মরিয়ম আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা ও গুমের সাথে জড়িত সকল আসামী গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসকাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী অংশ নেয়।
জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও দ্রুত মরিয়ম হত্যার বিচারের দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এসময় বক্তব্য রাখেন, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব সরকারসহ অন্যান্যরা।
নিহত মরিয়ম আক্তার রায়পুরার চরাঞ্চলের চরআড়ালিয়া গ্রামের মো. শাহ আলমের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. রাসেল মিয়া একই গ্রামের নয়ন মিয়ার ছেলে।
বিয়ের পরও একই গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল স্বামী রাসেল মিয়ার। প্রেমিকার সাথে সম্পর্ক ধরে রাখা ও বিয়ে করতে গত ৩ জুলাই স্ত্রী মরিয়ম বেগমকে গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশ মেঘনা নদীতে কচুরিপানায় গুম করে রাখে স্বামী রাসেল ও তার সহযোগীরা। পরে পুলিশ রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার পরিকল্পনা ও হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।পরে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে রাসেল।
এ ঘটনায় নিহত মরিয়মের বাবা মো. শাহ আলম বাদী হয়ে রায়পুরা থানায় অভিযুক্ত স্বামী রাসেলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার