রায়পুরায় খরস্রোতা কাঁকনের বুকজুড়ে ফসলের মাঠ
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
মো. আব্দুল কাদির
কাঁকন নদীকে কেন্দ্র করে ব্রিটিশ আমলে গড়ে ওঠে রায়পুরা উপজেলার রায়পুরা বাজার ও শ্রীরামপুর হাট। দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় ও ক্রমাগত পলিমাটি জমে নদীটি হারিয়েছে তাঁর নাব্যতা, পরিনত হয়েছে সরু খালে। নদীর বুক জুড়ে এখন ফসলের মাঠ।
পুরো নদী কৃষকদের ধানী জমির দখলে। নদীর ৪.৭৫ কিঃ মিঃ অংশে কোথাও হাঁটু পানি আবার কোথাও এর চেয়েও কম পানি। বর্তমানে একটি সরু খাল ছাড়া কাঁকনের অস্তিত্ব খোঁজে পাওয়া মুশকিল। ঐতিহ্যবাহী শ্রীরাপুর পুলের ঘাট এখন রুপকথার গল্প। নদীর পাড়ে দালান ওঠায় ঘাটের অস্তিত প্রায় বিলীন। শ্রীরামপুর হাঁটকে কেন্দ্র করে শুক্র ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌকাযোগে আসতেন ক্রেতা ও বিক্রেতারা। কালের বির্বতনে নদী হারিয়েছে তাঁর পুরনো রুপ। কাঁকনের নব্যাতা ফিরিয়ে আনতে প্রযোজন নদী খননের ব্যবস্থা করা। এমটাই মনে করেন স্থানীয়রা।
স্থানীয় গোপাল চন্দ্র বর্মন জানালেন, হতভাগা কাঁকন নদীর পাশেই শ্রীরামপুর জেলে পাড়ায় আমার বাড়ি। এ নদীর পাড়ে তাঁর জন্ম, শৈশবে নদীর বুকে সাঁতার কেটেছি। ওই সময় শুষ্ক মৌসুমে নদীতে থাকত গলা পানি। নদীর পাড় ঘেঁষে কালিবাড়ি বটতলায় বসত মেলা। নদীর বুক জুড়ে ছিলো অসংখ্য দেশীয় প্রজাজিত মাছ। এখন যা দেখছি কিছুদিন পর আর হয়ত সরু খালটিও থাকবে না।
যোগাযোগ করা হলে রায়পুরা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিকুল ইসলাম সবুজ জানান, উপজেলার দু’টি নদী খননের জন্য তিনি পানি সম্পাদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এরমধ্যে কাঁকন নদীর পাঁচ কিলোমিটার খনন ও উপজেলার চরআড়ালিয়ার মরা নদীর নামও রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা