রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহতের ঘটনায় মামলা
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্র মুস্তাকিম মিয়া (১৪) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিহত স্কুল ছাত্রের মা শাহানা বেগম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করে রায়পুরা থানায় মামলাটি করেন।
মামলার দুই আসামি হলেন মাসুম মিয়া ওরফে চায়না মাসুম ও মালেক মিয়া। তারা দুজনই এরশাদ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
এর আগে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে ‘হানিফ মাস্টার’ গ্রুপ ও ‘এরশাদ মিয়া’ গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বালুচর গ্রাম থেকে এরশাদ গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামে হানিফ মাস্টারের সমর্থকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক গুলিবর্ষণ করে এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বসতবাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা কিশোর মুস্তাকিম সরাসরি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সংঘর্ষের সময় আগুনে অন্তত ৪টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদিপ্রবাসী মাসুদ রানার ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আসামীরা ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে গেছে। এ কারণে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অপরাধীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও