রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও আধিপত্য বিস্তারের ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত বাঁশগাড়ি ইউনিয়ন ও শ্রীনগর ইউনিয়নের চর এলাকায় ডমিনেশন টহল পরিচালনা করে যৌথ বাহিনী। শুক্রবার সকালে বিজিবির রায়পুরা ক্যাম্প কমান্ডার মেজর শরিফুল ইসলামের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী (১২ ল্যান্সারস), বর্ডার গার্ড বাংলাদেশ (৬৩ বিজিবি) এবং রায়পুরা থানা পুলিশের যৌথ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের সন্দেহভাজন বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এসময় টেঁটা, ধারাল অস্ত্র, শটগানের ২টি খালি খোসা, ১টি চেইন ও রডের তৈরি চাবুক, দেশীয় শটগানের ২টি ব্যারেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ করতে এ ধরনের যৌথ টহল, তল্লাশি ও ডমিনেশন অপারেশন চলমান থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সাধারণ জনগণ যাতে নির্ভয়ে ও নিরাপদে ভোট প্রদান করতে পারে, সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা