রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানার অনুমোদন

২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম


রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, রায়পুরার চরাঞ্চলে প্রায়ই টেঁটাযুদ্ধ লেগে থাকে। টেঁটাযুদ্ধ শেষ হওয়ার পরে বিলম্বে পুলিশ ঘটনাস্থলে আসে। নদী পথ পেরিয়ে চরে আসতে অনেক সময় লেগে যায়। এজন্য চরাঞ্চলে একটি প্রশাসনিক থানা বাস্তবায়ন করা খুব জরুরি। এতে করে এ উত্তপ্ত চরাঞ্চলের পরিস্থিতি শান্ত রাখা যাবে। রায়পুরাবাসীর এমন দাবির প্রেক্ষিতে নতুন এ থানার অনুমোদন দেয়া হয়।

এর আগে নরসিংদী জেলা প্রশাসন, রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে জেলার সমন্বয় সভার মাধ্যমে চরাঞ্চলে থানা বাস্তবায়নের জন্য স্বররাষ্ট্র মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত আকারে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন।



এই বিভাগের আরও