মরজালে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা
২০ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জেল পলাতক আসামি অপু আহমেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার মরজাল এলাকার কাজী মোঃ বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অপু মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
জুলাই আন্দোলনে নরসিংদী কারাগারে হামলার সময় সে কারাবন্দি অবস্থায় পালিয়ে যায়। হত্যাকাণ্ডের আগে সে নিয়মিত এলাকায় আসা যাওয়া করতো বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয় জানান, সকালে একটি স-মিলের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা গতকাল সোমবার দিবাগত রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় বলে ধারনা পুলিশ ও স্থানীয়দের।
সে নরসিংদী কারাগারে হামলার সময় পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক থাকলেও লুকিয়ে বাড়িতে আসা যাওয়া করতো।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে অপুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও