নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন জামাল আহমেদ চৌধূরী
২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমেদ চৌধূরী। তিনি আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।
আসনটিতে একই দিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।
বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা বিএনপির সহ সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে দেয়া হয়।

জামাল আহমেদ চৌধূরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে ৭৭ হাজার ২ শত ৪৯ ভোট পান। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন রাজু ১ লাখ ৪২ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০ হাজার ৪৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিনের কাছে পরাজিত হন। রাজিউদ্দিন পেয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট।
বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জীবন-যৌবন দিয়ে দলের জন্য কাজ করেছি। এবার মনোনয়ন দাখিল করেছি। যদিও আমি দলের বাইরে না, দল এখনও যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নেব। রাজনীতিতে শেষ বলতে কোন কথা নেই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা