রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ সেপ্টেস্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে এ হত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ও রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ পুলিশ সদস্যরা।
নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মানিক মিয়া দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরার জন্য রওনা দিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় তাঁর খোঁজ পাচ্ছিলেন না পরিবার। ফোন করেও তাকে পাওয়া যাচ্ছিল না। রাত ১টার দিকে দোকানে খোঁজ করতে যাবার পথে মানিক মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়। এসময় ব্যবসায়ী মানিকের মোবাইল ফোনসহ কোনকিছু লুট হয়নি।
খবর পেয়ে রাতে ও সকালে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক মিয়া প্রতিদিন রাত ৯ টার মধ্যে বাড়ি চলে আসতেন। গতরাত ১০ টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে কিন্তু রিসিভ করেনি। পরে রাত ১ টার সময় রাস্তায় গিয়ে দেখি গলাকাটা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে আছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়া কোপানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তাৎক্ষণিক হত্যার কারণ জানা যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও