রায়পুরায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
১৫ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলামের বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার (১৫) এপ্রিল দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘শিশু নির্যাতন বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানানো হয়।
এসময় বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা, অথচ শিক্ষক শফিকুল ইসলামের মতো কেউ যদি শিশুদের ওপর যৌন নির্যাতন চালায়, তাহলে তা বরদাশতযোগ্য নয়। এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, গত সাত মাস আগে ওই শিক্ষক নিজ অপকর্মের দায়ে মাদরাসার চাকরি থেকে পদত্যাগ করেন। গত তিনদিন আগে আবারও তিনি মাদরাসায় এসে পাঠদান করে যাচ্ছেন। কলঙ্কিত শিক্ষককে এই প্রতিষ্ঠানে রেখে কলঙ্কিত করতে চাই না। তাকে চাকরি থেকে অপসারণ চাই।"
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামালগীর আলম বলেন, ওই মাদরাসায় মানববন্ধনের কথা শুনেছি। ওই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চাওয়া হয়েছে। অচিরেই সরেজমিনে গিয়ে সবার সাথে কথা বলে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে যা করণীয় তাই করার নির্দেশ দেয়া হবে। আশাকরি দ্রুত এর একটা সমাধান হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা