বাঁশগাড়িতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ১০
২৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম (১৯) নামের একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংবাদ লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছিল।
নিহত আলমগীর হোসেন বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেন নামের একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ সংঘর্ষের ঘটনার তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষনিক বিস্তারিত জানাতে পারেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা