সাবেক মন্ত্রী রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে আ.লীগের ৪ নেতা গুমের অভিযোগে মামলা
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পরা উপজেলার বাঁশগাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকে গুমের অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নরসিংদী ৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, নরসিংদীর সাবেক পুলিশ সুপার আমেনা বেগমসহ রায়পুরা থানা ও জেলা পুলিশের ৪৮ সদস্যসহ এ মামলায় মোট ৬৭ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গুম হওয়া আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের বড় ভাই সফিউল্লাহ বাদী হয়ে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
নরসিংদী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিংকি অভিযোগটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
নরসিংদী আদালতের আইনজীবী রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামীরা হলেন- নরসিংদী জেলা পুলিশের সাবেক এস পি আমেনা বেগম, সাবেক এএসপি (রায়পুরা সার্কেল) বেলাল হোসেন, সাবেক ওসি আজহারুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)সহ আরও ৬৩ জন পুলিশ ও আওয়ামীলীগের নেতা।
মামলার লিখিত আবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২৬ জুন দুপুরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি রূপ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামকে তুলে নিয়ে যায়। ঘটনার ৭ বছর পার হলেও গুম হওয়া ৪ জন বাড়িতে ফিরেননি।
ভুক্তভোগীদের পরিবার তাদের সন্ধান চেয়ে সাংবাদিক সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচীতে পুলিশ ও আওয়ামিলীগের লোকজন বাঁধা দেয় এবং হয়রানি করার অভিযোগ করা হয়। এছাড়াও সাবেক শ্রম ও কর্মসংস্থান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
নরসিংদী সিআইডির পুলিশ সুপার মাহফুজা আক্তার বলেন, "আমাদের হাতে এখনও মামলার কপি আসেনি। যদি আজকে মামলা দায়ের করা হয়ে থাকে, তাহলে ২-৩ দিন পর পোস্ট অফিসের মাধ্যমে আমাদের কাছে আসবে।"
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি