ভিটি মরজালে ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ১
২০ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
কাউছার মাহমুদ:
নরসিংদীর রায়পুরায় মোমেন মিয়া নামে এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা ভাগ্নে অনিক। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ী মোমেন মিয়া (৩৫) শিবপুর থানার যোশর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত ভাগ্নে অনিক (২২)কে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। অনিক বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোমেন মিয়া তার বোনের বাড়ি পাশ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম হতে ভাগ্নে অনিককে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শিবপুরের যোশর এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের দুই আরোহীকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অনিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহত মোমেন মিয়ার ছোট ভাই বাবু মিয়া অভিযোগ করে বলেন, যোশর উত্তরপাড়া এলাকার সবদর আলীর ছেলে সালাম (৩৪) ও হানিফার ছেলে শামীম (৩০) একই এলাকার ডিম ব্যবসায়ী তার ভাই মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ার কারণে তারাসহ একদল দুর্বৃত্ত তার ভাই মোমেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ হতে পাওয়া অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে। কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্তের পর বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা