রায়পুরায় মেঘনা নদী থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১১ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে মেহেদী হাসান (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লবপুর এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে মির্জারচর নৌ ফাঁড়ির পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা পৌর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি মেহেদী হাসান।
নিহত মেহেদী হাসান (২২) নরসিংদী শহরের স্কলাস্টিকা কলেজের শিক্ষার্থী ও রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোশারফ হোসেন এর ছেলে। তার বাবা নারায়ণগঞ্জ জেলায় পুলিশের এএসআই হিসেবে কর্মরত। পৌর এলাকার শ্রীরামপুর আব্দুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারের সাথে বসবাস করতো মেহেদী হাসাস।
পুলিশ জানায়, স্থানীয়রা বল্লবপুর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে রায়পুরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মরদেহটি নদীর তীরবর্তী এনে নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করেন। মির্জারচর নৌ ফাঁড়ির পুলিশ দুপুর সাড়ে ১২ টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম বলেন, মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত মরদেহ পাওয়ার সংবাদ পেয়ে নদীর তীরবর্তীতে মরদেহটি নিয়ে এসে নৌ পুলিশকে খবর দেয়া হয়। পরবর্তীতে নিহতের স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করেন।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা