রায়পুরায় পুড়ে ছাই হলো দরিদ্র ব্যক্তির বসতঘর
০৭ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ইসমাইল হোসেন নামে ফুটপাতে কাপড় বিক্রেতার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা পৌণে ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বেলা পৌণে ১১টার দিকে ওই ঘর থেকে হঠাৎ আগুনের ধোয়া দেখা যায়। ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে। এসময় ঘরে থাকা লোকজন বের হয়ে যেতে পারলেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র ও নতুন পুরাতন কাপড়। প্রাথমিকভাবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।
ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, 'স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে কোনমতে ওই ঘরে বসবাস করে আসছিলাম। সে ঘরটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সরকারি-বেসরকারি সহযোগিতা ছাড়া ঘর তৈরির মত সামর্থ্য আমার নেই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি খুবই গরীব ও অসহায় মানুষ। আমার পক্ষ থেকে তাকে সহযোগিতার জন্য যা যা করণী তাই করবো।'
রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাসির উদ্দিন জানান, বেলা ১০ টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে বসতঘরসহ মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর