রায়পুরায় ট্রেনে কাটা পড়ে টেক্সটাইল শ্রমিক নিহত
০৪ মার্চ ২০২৩, ০৮:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
হারুনুর রশিদ:
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া (২১) নামে এক টেক্সটাইল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে চারটায় দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুমন মিয়া ময়মনসিংহ জেলার গৌরিপুর এলাকার বাশার উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় টেক্সটাইল শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বিকাল সাড়ে চারটায় আমিরগন্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় আসার পর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সুমন মিয়ার মৃত্যু হয়। প্রথমে স্থানীয়রা সাদা রঙের টি শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত সুমন মিয়ার পরিচয় শনাক্ত করতে পারেননি।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে তার পরিচয় শনাক্ত হয়। পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন।
স্থানীয়দের ধারণা, এগারসিন্ধুর ট্রেনের যাত্রী ছিলেন সুমন। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের সদস্যরাও বলতে পারছেন না সুমন মিয়া আমিরগঞ্জ এলাকায় কীভাবে গিয়েছিলেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেন। ঠিক কোন ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর