রায়পুরায় সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
হারুনুর রশিদ, রায়পুরা:
সিলেট-ঢাকা রেললাইনের নরসিংদীর রায়পুরায় সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনটির চালক এম এইচ হাজারী বলেন, সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৬ টা ৪ মিনিটে ভৈরব থেকে ছেড়ে আসে। ৬ টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের ইঞ্জিন বাম পাশের পিছনের চাকায় অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে ধোয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দৌলতকান্দি স্টেশনের স্টেশন মাস্টার সামসুল হক বলেন, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকাল ৬ টা ১২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছলে ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে শুরু করে। দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছার ট্রেনটি থামিয়ে চালক ও কর্মচারীরা এসে পানি দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছা ধোঁয়া দেখতে পেয়ে পানি দিয়ে সম্পুর্ন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পরে অতিরিক্ত ইঞ্জিনটি আখাউড়া থেকে এসে ইঞ্জিন লাগিয়ে সকাল সাড়ে নয়টা পর্যন্ত যাত্রীদের নিয়ে ট্রেনটি এসে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। বর্তমানে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর