বাঁশগাড়ির সাবেক ইউপি সদস্য স্বপন খুনের ঘটনায় মামলা
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য স্বপন আহমেদ (৪৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার নিহতের স্ত্রী রিনা বাদী হয়ে রায়পুরা থানায় অভিযোগ করেন।
মামলায় বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকিরের নাম উলেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার সকালে উপজেলার পাগলা নদীর জুরবিলা ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সাবেক ইউপি সদস্য স্বপন আহমেদ এর বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা, লুটপাটসহ নানা অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। পুলিশী গ্রেপ্তার-আতঙ্কে নিয়মিত রাতে বাড়ির বাইরে থাকতেন তিনি। শুক্রবার রাতে স্বপনকে মুঠোফোনে ডেকে নেন স্থানীয় এক ব্যক্তি। সকাল হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবগত করেন। এরমধ্যে স্থানীয় লোকজন সকালে জুরবিলা ঘাট এলাকার নদীতে কচুরিপানার ভেতর স্বপন এর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীর ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত স্বপনের স্বজনেরা জানান, গত ইউপি নির্বাচনে বাঁশগাড়ির ৮ নং ওয়ার্ড থেকে স্বপন আহমেদ নির্বাচনে অংশ নেন। তাঁর প্রতিপক্ষ হিসেবে আবেদ আলী টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হন। নির্বাচনের দিন স্বপন আহমেদ এর ভাই দুলাল মিয়াসহ পরিবারেরই দুই সদস্য প্রতিপক্ষের গুলিতে নিহত হন। ওই ঘটনার পর থেকেই স্বপন ও তার পাঁচ ভাই প্রতিপক্ষের ভয়ে বাড়িছাড়া হয়ে অন্যত্র থাকতেন। ফলে এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিপক্ষকে সন্দেহ করছেন তাঁরা।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, স্বপন আহমেদ হত্যা মামলায় বালুয়াকান্দি গ্রামের আবদুল মান্নাফের ছেলে মো: জসিম উদ্দিন (৪৬) ও দিঘলিয়া কান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো: বাতেন মেম্বার (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর