বাঁশগাড়িতে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে মো. স্বপন মিয়া (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মেঘনার শাখা নদীর জোরবিল্লার ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মো. স্বপন মিয়া বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পাগলা নদীর জোরবিল্লার ঘাট এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন মিয়া বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক। তার বিরুদ্ধে হত্যা, লুটপাটসহ ১২টি মামলা রয়েছে।
বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, ‘আমি গতকাল থেকে ঢাকায় অবস্থান করছি। সকালে স্বপন নিহত হবার ঘটনা শুনে খোঁজ নিয়েছিলাম। কে বা কারা তাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে চলে গেছে। তার পারিপারিক বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে সমস্যা চলছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ক্ষতবিক্ষত অবস্থায় সাবেক ইউপি সদস্য স্বপন মিয়ার মরদেহ নদীর পাড়ে পড়ে আছে এমন খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর