রায়পুরায় গণঅধিকার পরিষদের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
হারুনুর রশিদ:
নরসিংদীর রায়পুরা উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবী জানিয়েছে উপজেলা গণঅধিকার পরিষদে একাংশ। শুক্রবার বিকেলে রায়পুরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবী জানানো হয়।
মানববন্ধন কর্মসূচীতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এড. শিরিন আক্তার শেলী ও আওলাদ হোসেন জনির বিরুদ্ধে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। তারা পরীক্ষিত, পরিশ্রমী নেতাকর্মীদের নিয়ে পূণরায় নতুন কমিটির দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে কাজ করছি, রাতের আধাঁরে জেলা কমিটি কাউকে না জানিয়ে আগের কমিটি বাতিল করে নতুন পকেট কমিটি ঘোষণা করে। এসব আমরা মানি না। এ কমিটি বাতিল করতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জেলা সভাপতি ও সম্পাদককে দ্রুত সরানোর জন্য দাবি জানানো হয়। উপজেলার বর্তমান কমিটি বাতিলের জন্য জেলা কমিটিকে এক সপ্তাহের সময় বেধে দেয়া হয়। অন্যথায় আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, সদস্য সচিব সাদ আব্দুল্লাহ, সচিব জেলা গণঅধিকার পরিষদ এর ১নং যুগ্ম সদস্য এরশাদুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর