মো: আজগর হোসেন নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
হারুনুর রশিদ:
নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন রায়পুরার ইউএনও আজগর হোসেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মো: আজগর হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জানা গেছে, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মো: আজগর হোসেন।
ইউএনও মো: আজগর হোসেন বলেন, এই প্রাপ্তি রায়পুরা উপজেলাবাসীর। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে দায়িত্ব পালনে আরও বেশি দায়বদ্ধ করবে। আগামী দিনগুলোতে নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে মানুষের জন্য কাজ করতে আমাকে আরও বেশি উৎসাহী করবে।
উল্লেখ্য, মো: আজগর হোসেন গত ২০২১ সালের ২০ এপ্রিল রায়পুরার ইউএনও হিসেবে যোগদান করার পর থেকে জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা