রায়পুরায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় প্রতিবেশীর জমি দখল করে বনজ গাছ কাটার অভিযোগ উঠেছে তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হোসেন জড়িতদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও রায়পুরা থানায় অভিযোগ দেন।
এর আগে গত বুধবার দুপুরে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, ২০০৬ সালে রতনপুর গ্রামের সাহাবুদ্দিন আহমেদের কাছ থেকে ১৯ শতাংশ জমি কিনেন একই এলাকার তাজুল ইসলাম। পরে কেনা জমির সঙ্গে আরো ছয় শতাংশ জমি দখল করে নেন তাজুল ইসলাম।
ভুক্তভোগীর ছেলে ইমরান হোসেন এ ঘটনায় উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট বিচার চেয়ে অভিযোগ করেন। পরে ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে সমস্যা সমাধান করে দেন। সম্প্রতি ওই জমি আবারও দখলে নিয়ে সেখানে লাগানো লাখ টাকা মূল্যের ২০টি বনজ গাছ কেটে ফেলেন তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে বক্তব্য জানতে তাজুল ইসলামকে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার পুত্রবধূ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও থানায় পাঠানো হবে। অন্যের জমির গাছ কাটা ও মারধর করা ফৌজদারি অপরাধ। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা