রায়পুরা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নেছার উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড, এ কে নেছার উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর ঈদগাঁহ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার, পুলিশ সদস্য, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। এই রাজনীতিবিদের মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দলীয় নেতাকর্মীরা কালো ব্যজ ধারণ করে শোক পালন করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে তার প্রথম জানাজা ও বিকেলে গৌরিপুর ঈদগাঁহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় ভারতের দিল্লির স্কট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বীরমুক্তিযোদ্ধা একে নেছার উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের নায়েব আলী সরকারের ছেলে।
তিনি দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে বিএনপিতে যোগদান করে রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হন। তিনি ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বিটিএলএ এর সাবেক মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবি ফোরামের অন্যতম নেতা এবং উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা