রায়পুরায় বিক্রির সময় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, তিনজন গ্রেপ্তার
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার মরজাল থেকে তাদের করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূইয়ার ছেলে জুবায়ের ভূইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. পাভেল (২৫) ও আল-আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচায় জড়িত। শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬ টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যায়। এসময় ৬ টি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি সাথে থাকা মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা