না মেরে গন্ধগোকুল মুক্ত করলো গ্রামবাসী
২৪ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
রাকিবুল ইসলাম:
নরসিংদীর রায়পুরায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের একটি ঝোপ থেকে এটিকে ধরা হয়। রাতে এটি ছুটে গেলেও মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আবারও এটিকে আটক করে তারা।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে খলাপাড়া গ্রামে গন্ধগোকুলের অবস্থান টের পেয়ে চেচামেচি করতে থাকে একদল কিশোর। পরে, এটিকে ধাওয়া করে সন্ধ্যা নাগাদ আটক করে তারা। রাতে একটি ঘরে আটকে রাখলে সেখান থেকে ছুটে গেলেও সকালে আবারও আটক করা হয়। দ্বিতীয়বার আটকের পর বিলুপ্তপ্রায় এই প্রাণীটি বেশ কয়েকবার মেরে ফেলার উদ্যোগ নিলেও সেটি না করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে যোগাযোগ করে তারা। এটিকে না মেরে অরণ্যে ছেড়ে দেয়ার পরামর্শ দেয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।পরবর্তীতে গ্রামের বায়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এটিকে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে কিশোরেরা।
তাশরিফ আলম নামে এক কিশোর বলেন, প্রাণীটিকে ভয় পেয়ে প্রথমে মেরে ফেলার চিন্তা করলেও এটিকে মারা হয়নি। সকলের সিদ্ধান্তে আমরা এটিকে একটি ঝোপে ছেড়ে দিয়েছি।
রুহুল আমিন বকুল নামে এক গ্রামবাসী বলেন, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরামর্শে এটিকে আটকে না রেখে মুক্ত করে দেয়া হয়েছে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি প্রকৃতিতে থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে এমনটাই আশা করি আমরা ।
বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, নরসিংদীর রায়পুরায় গন্ধগোকুল ধরা পড়ার বিষয়টি আমি অবগত।এটি মোটেও ক্ষতিকর নয়। এরা সাধারণত ঝোপেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রাণী ধরার পর আতংকে গ্রামবাসী মেরে ফেলে। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ মেনে এটিকে না মেরে অরণ্যে ছেড়ে দেয়ায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা