রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নারী নিহত
২০ ডিসেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ট্রেনের নীচে কাটা পড়ে নিহত আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হয়ে আউটারে আসলে ওই অজ্ঞাতনামা নারী ট্রেনে কাটা পড়েন। এসময় ওই নারীর শরীর খন্ড বিখন্ডিত এবং থেঁতলে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে মেথিকান্দা স্টেশন মাস্টার কে খবর দেন। পরে নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। চেহেরা বিকৃত হওয়ায় নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী ভিক্ষুক অথবা মানসিক রোগী ছিলেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মেথিকান্দা রেলস্টেশন মাস্টার সূত্রে নিহতের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা