রায়পুরায় গুলি করে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা
০৬ ডিসেম্বর ২০২২, ০৭:২৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার মির্জারচরে গুলি করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাফর ইকবাল মানিক (৫৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলাটির তদন্ত কর্মকতা মীর মাহবুব।
এর আগে সোমবার রাতে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন।
মামলায় প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান প্রার্থী মির্জারচর বিলেরপাড় এলাকার ফিরোজ মিয়ার ছেলে ফারুকুল ইসলামকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, মির্জারচরের বালুর চরসহ শান্তিপুর বেরিবাধ নির্মাণ কাজের অগ্রগতি দেখে শান্তিপুর ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। কথা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিলে বিকাল সাড়ে ৩টায় অতর্কিতভাবে আসামীরা ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে ঘেরাও করে হামলা করে। এসময় মানিকের সাথে থাকা লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে আসামীরা তাদেরকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখায়। পরে চেয়ারম্যান মানিকের বুকের ডানপাশে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি দেখিয়ে আসামীরা পালিয়ে যায়।
এলাকার রাজনীতিকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে চেয়ারম্যান মানিকের বিরোধ চলছিল। এই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা