রায়পুরায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই
২৩ নভেম্বর ২০২২, ০৬:১০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরায় মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুর পৌণে ১টায় ঢাকা সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস মহাসড়কের ভিটিমরজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন ও মোটরবাইকে থাকা দুই আরোহী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠায়। নরসিংদী নেয়ার পথে সাইফুল ইসলাম নামে মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো: মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথিমধ্যে একজন নিহত হয়েছেন। গাড়ি দু'টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা