রায়পুরায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা
২২ নভেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আয়েশা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
মঙ্গলবার (২২ নভেম্বর) উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামীসহ পরিবারের সবাই আত্মগোপনে রয়েছেন।
আয়েশা চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার সামসু মিয়া মেয়ে। ১১ বছর আগে একই ইউনিয়নের মাঝেরচর এলাকার আব্দুর রহিমের ছেলে হিরন মিয়ার সঙ্গে আয়েশার বিয়ে হয়।
নিহত গৃহবধূর বাবা সমসু মিয়ার অভিযোগ, তিন বছর আগে দুই লাখ টাকা যৌতুক দেয়া হয় আয়েশার স্বামী হিরনকে। সম্প্রতি আবারো দুই লাখ টাকার জন্য আয়েশাকে চাপ দেন হিরন। এতে টাকা এনে দিতে রাজি হননি স্ত্রী আয়েশা। এরপর থেকে আয়েশার ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। সোমবার রাতে তাকে হত্যা করা হয়।
আয়েশার ভাই নাজমুল হক জানান, তাঁর বোনের মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন।
রায়পুরা থানার উপপরিদর্শক মুরাদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা