নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
০৭ নভেম্বর ২০২২, ০৯:০৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় মোটরবাইক দূর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের আ:বাছেদ মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায় , সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া ঢাকা সিলেট মহাসড়ক ধরে মোটরসাইকেলে করে রায়পুরা থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোনো একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। পরে, সড়কে দুমড়ানো মুচড়ানো মোটরবাইক এবং মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জায়গাটি নির্জন হওয়ায় কোন গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা গাড়িটি শনাক্তের চেষ্ঠা চালাচ্ছি। আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা