মরজালে সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক নিহত
০৭ নভেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার মরজালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেলের চালক ইমাম হোসেন সজল (৩০)। সোমবার (৭ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বিশাল নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। ওমর ফারুক বিশাল নিউজ জি ২৪ ডটকম এর যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে দৈনিক যায় যায় দিনের সাব এডিটর হিসেবে বিনোদন পাতায় কাজ করতেন। পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় গানের গীতিকার ছিলেন তিনি।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছুটিতে নিজ গ্রামের বাড়িতে আসেন ওমর ফারুক। সকালে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি এলাকা থেকে ঢাকায় যাওয়ার উদ্দ্যেশ্যে বন্ধু ইমাম হোসেন সজলের মোটরসাইকেলের পেছনে বসে রওয়ানা হন তিনি। পথিমধ্যে মরজাল এলাকায় পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়েন তারা। সিলেটগামী একটি কাভার্ডভ্যানকে মোটরসাইকেলটি পাশ কাটানোর সময় কাভার্ডভ্যানের চাপায় ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের অনাপত্তির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা