রায়পুরায় পারিবারিক কলহে গৃহবধূ খুনের অভিযোগ
০৬ নভেম্বর ২০২২, ০৪:০৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৩৫)। তিনি একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, বিভিন্ন বিষয় নিয়ে গৃহবধূ লাভলী আক্তারের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাদের মধ্যে কয়েকদফা ঝগড়া হয়। রোববার ভোরে অবারও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশিরা। সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে এবং পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা