রায়পুরায় বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহত
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ছোট ভাইয়ের পারিবারিক কলহ মেটাতে গিয়ে বড় ভাইয়ের দেয়া টেঁটার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া (৪২) রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকার মৃত আ: মান্নান মিয়ার ছেলে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে শহিদ মিয়া তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় তাদের কলহ নিষ্পত্তি করতে সেখানে যান তারই বড় ভাই ইদ্রিস মিয়া। নিস্পত্তির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই শহিদ মিয়াকে দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহতের ঘটনায় অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা