রায়পুরায় পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবরাহের চেষ্টা, যুবকের কারাদণ্ড
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবরাহের চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম নাদিম (২২) নামে এক যুবককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম নাদিম উপজেলার বড়চর গ্রামের মো আবুল কালাম এর ছেলে।
জানা গেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্রে বহিরাগত রফিকুল ইসলাম নাদিম পরীক্ষা কেন্দ্রের পরিক্ষার্থীর সাথে কথা বলে উত্তরপত্র সরবরাহ করাসহ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা হাতেনাতে তাকে ধরে উপস্থিত নির্বাহী হাকিম শফিকুল ইসলামের নিকট হাজির করেন। এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম অপরাধ স্বীকার করেন। পরে নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত ১৯৮০ এর ১১ ১৬৩ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামলগীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নুরুন্নবী, কেন্দ্র সচিব মো সোহরাব উদ্দিন প্রমূখ। আসামিকে পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা