রায়পুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর বাবা থানা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত আরমান উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের রতনপুর এলাকার বাসিন্দা। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় স্বজনরা শিশুটিকে বাড়িতে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে আরমান মিয়ার ঘর থেকে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। এসময় প্রতিবেশীদের সামনে ওই শিশু তাকে নির্যাতনের বর্ণনা দেন। অভিযুক্ত আরমান তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক নির্যাতন চালায়।
এ ঘটনার পরদিন শনিবার সকালে ওই শিশুকে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তকে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। এই ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা