রায়পুরায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ
২৭ আগস্ট ২০২২, ০৮:১৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৫) পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলাটি করেন।
এর আগে গত ২১ আগস্ট রবিবার রাত আনুমানিক ২টার সময় সন্তানদের সামনে মুখ ও হাত-পা বেঁধে এই ধর্ষণের ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার মির্জাপুর এলাকার রাশেদ মিয়ার ছেলে শরিফ হাসান (২৫), একই এলাকার জামাল মিয়ার ছেলে শাহ পরান (২২) ও আলী আকবরের ছেলে শাহাবুদ্দিন (২২)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ দুই সন্তানকে নিয়ে মির্জাপুর এলাকার স্বামীর বাড়িতে বসবাস করেন। তাঁর স্বামী এক বছর আগে প্রবাসে চলে যান। ২১ আগস্ট রবিবার রাতে দুই শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাতে উৎপেতে থাকা তিনজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর হাত, পা, মুখ গামছা দিয়ে বেঁধে সন্তানদের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে সন্তানদের সামনেই গৃহবধূকে পালাক্রমে নির্যাতন চালানো হয়। ধর্ষণের পর অভিযুক্তরা ঘটনা জানাজানি হলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
সকালে ভুক্তভোগী নারী স্বজনদের ঘটনাটি জানান। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা না করার জন্য ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার একদিন পর মঙ্গলবার বিকেলে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। পরে গত শুক্রবার রাতে রায়পুরা থানা পুলিশ মামলাটি এজাহারভুক্ত করেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা হয়েছে। দ্রুত আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা