বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
১০ আগস্ট ২০২২, ০৫:৪৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চাঁনপুর ইউনিয়নে আব্দুস সালাম নামে এক বীর মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও আহত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার অন্যায় অনাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার জেরে স্থানীয় সন্ত্রাসীরা গত ৫ আগস্ট তাকে তুলে নিয়ে পিটিয়ে আহত করে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে ভর্তি। এই হামলার ঘটনায় থানায় মামলা করা হলেও জড়িত সন্ত্রাসীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা না হলে মহাসড়ক অবরোধের হুমকি দেয়া হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের দপ্তর সম্পাদক মশিউর রহমান পিন্টু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মমতাজ বেগম শেফালী, কার্যনির্বাহী সম্পাদক মনির হোসেন বিপ্লব, সজল সূত্রধর, ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতেমা বেগম, নরসিংদী জেলা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান সরকার, সাধারণ সম্পাদক সাইফুল হক জিকু প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা