রায়পুরায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
১৩ জুন ২০২২, ০৭:১৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সিলেট গামী কালণী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা খাতুন (৫০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার শ্রীরামপুর রেলগেইটের পূর্বপাশে উত্তর পাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমিলা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পায়পুরা ইউনিয়নের বৈরহাট এলাকার মৃত মনহর মিয়ার মেয়ে। নিহতের পরিচয় শনাক্ত করেন তার বোন সাহেরা খাতুন (৬০)।
নিহতের বোন সাহেরা খাতুন ও স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা দুই বোন শ্রীরামপুর উত্তর পাড়া এলাকার কালু মিয়ার বাড়িতে দীর্ঘ ২৫ বছর যাবৎ ভাড়ায় বসবাস করে আসছিলেন ৷ তারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। সোমবার বিকালে জমিলা কাজ শেষে বাসায় ফেরার জন্য রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল জানান, শ্রীরামপুর রেলগেইট সংলগ্ন ট্রেনে কাটাপড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাষ্টার মো রেদোয়ান জানান, এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে অবগত নই। সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ৪ টা ২৪ মিনিটে মেথিকান্দা স্টেশন অতিক্রম করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি