রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
২৮ মে ২০২২, ০৪:১৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে ঢাকা-সিলেট চট্টগ্রাম রেললাইনের মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশের মেথিকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা চট্টগ্রাম রেললাইনের মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশে রেললাইনের পাশে একটি শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হটলাইন নাম্বার ৯৯৯ এ খবর দেো হয়।
খবর পেয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনাটি রেলওয়ের অংশে হওয়ায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত আনুমানিক ১২-১৪ বছর বয়সী কিশোরের মরদেহটি উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নামা মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা